বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জমে উঠেছে সীমান্তবর্তী হিলি'র ঈদ কেনাকাটা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ১:২৪

শেয়ার করুনঃ
জমে উঠেছে সীমান্তবর্তী হিলি'র ঈদ কেনাকাটা

আর মাত্র ছয় সাত দিন পরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে জমে উঠেছে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুর হিলি'র ঈদ কেনা কাটা। 

নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে। শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ। অপর দিকে দিনে গরম সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে।

আরও

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

বুধবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি বাজারের, বিভিন্ন দোকান ঘুরে ক্রেতাদের বাড়তি চাপ দেখা গেছে। এবারে রোজার প্রথম সপ্তাহ থেকেই লোকজন ঈদের জন্য নতুন পোশাক তৈরি করতে শুরু করেছে। সেই সাথে কেনাকাটাও শুরু হয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বাজার ততই জমে উঠছে।

অন্যান্য বারের মতো এবারও মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে জমজম, নায়রা, লেহেঙ্গাসহ বিভিন্ন নামের ভারতীয় থ্রি পিচ, টু-ড্রেসার এবং সুতি কাপড়।

আরও

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

ঈদ কেনা কাটা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পাশাপাশি ছেলেদের রয়েছে বিভিন্ন ব্রান্ডের পাঞ্জাবি, টি শার্ট, জিন্সের প্যান্টসহ অনেক পোশাক। দেশি পোশাকের পাশাপাশি হিলির বাজারে ভারতীয় পোশাকও রয়েছে। শিশু থেকে শুরু করে তরুণীদের এসব পোশাকের প্রতি বেশি ঝোঁক দেখা যাচ্ছে।

তবে পোশাকের আকাশছোঁয়া দামে বেকায়দায় আছেন ক্রেতারা। অল্প আয়ের মানুষ মার্কেটে এসে পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চড়া দাম হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক ক্রেতা। তবে দোকানিরা বলছেন সবকিছুর দাম অনেক বেশি। সেই তুলনায় পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

হিলি বাজারে দেশি-বিদেশি পোশাকের পাশাপাশি ক্রেতারা এখানে মেলাতে পারছেন কসমেটিক সামগ্রি। আর তাই প্রতিবারের ন্যায় এবারও বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্দা, জয়পুরহাট থেকে অনেকে ভিড় জমিয়েছেন হিলিতে।

তৈরি পোশাক বিপণীগুলোতে শোভা পাচ্ছে বাহারি পোশাক। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, প্রকারভেদে থ্রি পিচ ৮'শ-১০০০ টাকা থেকে শুরু করে ৫-৭ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে। পাঞ্জাবি ১০০০-১২০০ থেকে ২০০০-২৫০০ টাকা এবং শিশু ও বাচ্চাদের পোশাক ৭০০ টাকা থেকে ১৫০০-২০০০ টাকা চাওয়া হচ্ছে। এছাড়াও থান কাপড় ও গজ কাপড়ের দোকানগুলোতে ও ক্রেতাদের সমাগম দেখা গেছে।

অপর দিকে জুতার দোকনেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হিলি বাজারে ঈদের পোশাক কিনতে আসা উপজেলার ধাওয়ানশীপুর গ্রামের কাওসার রহমান বলেন, আমারা গ্রাম গঞ্জের সাধারণ কৃষক মানুষ। বাজারে আসছি ঈদের কাপড় কিনতে। কিন্তু এখানে এসে হিসেব মিলাতে পারছি না। আবার ঈদে ছেলে মেয়েদের নতুন পোশাক না দিলেও না। কাপড়ের দাম অনেক বেশি। তারপর ছেলের পাঞ্জাবি নিলাম, আর মেয়ের কাপড় বানাতে দিয়েছিলাম তা নিলাম।

হিলি বাজারে পলাশবাড়ী থেকে আসা ঝর্না আক্তার বলেন, আমি নিজে চাকরি করি ও আমার স্বামী চাকরি করে। আমি জানি হিলি বাজারে ভারতীয় নিত্যনতুন পোশাক, কসমেটিক পাওয়া যায়। তাই এবারও এসেছি ছেলে-মেয়েদের নিয়ে তাদের পছেন্দের কাপড় ও কসমেটিকস কিনতে।

জয়পুরহাট থেকে আসা রাকিবুল ইসলাম বলেন, হিলি বাজার থেকে ভারতীয় জুতা ও ছোট বোনের জন্য কসমেটিক কিনতে এসেছি।

হিলি বাজারের আজিজ বস্ত্রালয় এর মালিক বলেন, এবার ঈদে ভারতীয় থ্রি পিচের চাহিদা বেশি কিন্তু বর্ডার পরিস্থিতি ভালো না হওয়ায় চাহিদা মাফিক থ্রি পিচ পাচ্ছি না। তবে থান কাপড়, পাঞ্জাবিসহ বেচা বিক্রি বেশ জমে উঠেছে। আশাকরি শেষের দিকে বেচা বিক্রি আরও বেশি হবে বলে আশা করছি। 

হিলি বাজারের তোহা কসমেটিকসের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, রোজার প্রথম এর দিকে তেমন বেচাকেনা ছিলো না। তবে এখন আগের চেয়ে বেচাকেনা অনেক বেড়েছে। আশা করছি বেচাকেনা আরও বাড়বে।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলিতে গাড়ি নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এ দুদিন বেশি লোকজন আসে। 

এবারে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হয়েছে। 

হিলি বাজারের জুতা দোকানের মালিক জুয়েল রানা বলেন, ঈদ উপলক্ষে হিলি বাজারে বেচা বিক্রি বেড়েছে। এবারের ঈদে ভারতীয় জুতার চাহিদা রয়েছে। 

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা