
প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ২৩:৪৬

মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ১৬ জন জেলেকে আটক করেছেন হিজলা নৌ-পুলিশ সদস্যরা । হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল ইসলাম তালুকদার জানান,

সোমবার ১ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলার মেঘনা নদীর অভয়াশ্রমে নৌ টহল ডিউটি চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে হিজলা উপজেলার জানপুর ও খালিশপুর এলাকার নদী থেকে ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি