
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ২৩:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এস এন পরিবহন নামের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। এছাড়া ওই বাসের ধাক্কায় এক ব্যক্তির ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে গেছে। এঘটনায় বাসের সামনের অংশ দুমড়মুচড় যায়। বাসের হেলপার মারাত্মক আহত হয়। রোববার সকাল ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলারা জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতির ঘনআমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসএন পরিবহন নামের বাসটি আইকুমারীভাতি এলাকায় পৌছলে সড়কের পূর্ব পাশে নেমে যেতে থাকে। এক পর্যায়ে সড়কের পাশের যাত্রী ছাউনির কাছে এসে বাসের সামনের অংশ লাফিয়ে উঠে যাত্রী ছাউনি, বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে আব্দুল জলিল নামের এক ব্যক্তির ঘরে ধাক্ক দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের হেলপার মারাত্মক আহত হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আব্দুল জলিল বলেন, সকাল ৭টার দিকে এস এন নামের একটি বাস আমার ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে ফেলে।
এস এন পরিবহনের ভরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার জাকির বলেন, বাসের হেলপার কুদ্দুস (৩৬) মারাত্মক আহত হয়েছে। সে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, বাসের ধাক্কায় যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।