মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পাইকারি থেকে খুচরা বাজারে আসতেই সবজির দাম তিনগুণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ২০:৩১

শেয়ার করুনঃ
পাইকারি থেকে খুচরা বাজারে আসতেই সবজির দাম তিনগুণ

রাজশাহীর পাইকারি কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতেই সবজির দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ বা তিনগুণ।বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। আর ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর কঠোর মনিটরিং প্রয়োজন।

রাজশাহীর খড়খড়ি পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, খড়খড়ি বাজারে যে দামে সবজি মিলছে সেই দামের দ্বিগুণ বা তিনগুণ দামে মিলছে খুচরা বাজারে। খড়খড়ি থেকে রাজশাহী সাহেব বাজারের সর্বোচ্চ দূরত্ব ১০ কিলোমিটার। মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিতেই এসব সবজির দাম বাড়ছে তিনগুণ পর্যন্ত।

আরও

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

শুক্রবার (২২ মার্চ) খড়খড়ি পাইকারি বাজারে আট টাকা কেজি বেগুন বিক্রি হয়েছে। কিন্তু এদিন খুচরা বাজারে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। পাইকারি বাজারের ৪০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। পাইকারি বাজারের ৩০ টাকার করলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এদিকে কেজিতে দশ টাকা কমে শশা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। লেবু বিক্রি হচ্ছে প্রতিহালি ২৫ থেকে ৩০ টাকায়। মুগডাল ছাড়া কমেছে সব ধরনের ডালের দামও। কেজিতে ৩০ টাকা কমে খেসারি ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মসুর ডাল কেজিতে দশ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।কেজিতে ১৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। তবে গরু ও খাসির মাংস রয়েছে আগের দামেই ৭৫০ ও ১১০০ টাকা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চট্টগ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত প্রায় ছয় লাখ মানুষ

চট্টগ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত প্রায় ছয় লাখ মানুষ

রাজশাহী খড়খড়ি হাটে বেগুন বিক্রি করতে এসেছিলেন পবা উপজেলার চাষি হাফিজুল। তিনি বলেন, এক বিঘা বেগুন চাষ করতে ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়। সেখানে বাজারে বেগুন বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি ৮-১০ টাকায়। আমার উৎপাদন খরচতো দূরের কথা, যে লেবার দিয়ে এগুলো বাজারে এনেছি সেটাইতো উঠবে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে রাজশাহী খড়খড়ি হাটের পাইকারি ব্যবসায়ী মিনহাজুল ইসলাম বলেন, সব বেগুনতো আর ১০ টাকা না। কিছু বেগুন ১৩-১৪ টাকাতেও কিনতে হচ্ছে। গড়ে আমরা সেই বেগুন ১৮-২০ টাকা বিক্রি করছি।অপরদিকে রাজশাহীর সাহেব বাজারের খুচরা ব্যবসায়ী মো. সিদ্দিক বলেন, যে দামে কিনেছি তার থেকে মাত্র ১-৩ টাকা লাভ করছি। পাইকারি আড়তেই দাম বেশি পড়ছে। এছাড়াও আনতে খরচ হচ্ছে। সব মিলে আমাদের কিছু করার থাকে না। পাইকারি বাজারে দাম কমলেই আমরা কমিয়ে দেবো।

রাজশাহী সাহেব বাজারের ক্রেতা মুস্তাকিম ইসলাম বলেন, পাইকারি আর খুচরা বাজারের যে তফাত এটি ব্যবসায়ীদের কারচুপি ছাড়া কিছুই না। সরকার দাম নির্ধারণ করে দিয়েছে। আমরা খবরেও দেখছি চাষিরা পণ্যের দাম পাচ্ছে না। কিন্তু বাস্তবেতো সেই দৃশ্য নেই। আমাদেরতো সেই বেগুন-লাউ ২৫-৩০ টাকাতেই কিনতে হচ্ছে। আমার চাই বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর কঠোর মনিটরিং হোক। তাহলেই বাজার নিয়ন্ত্রণে আসবে।

রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, সবজির দাম হাওয়ায় বলা যাবে না। এটি সরেজমিনে দেখে তারপর বলতে হবে।রিং কর্মকর্তা আফ্রিন হোসেন বলেন, আমরাতো মনিটরিং করছি। তারপরও এখানে এতগুলো হাতবদল হয়, এরজন্য দামটি বেড়ে যাচ্ছে। যেমন ধরেন দুই দিন আগে আমরা বাঘায় গেছিলাম, সেখানে লাউ ১ টাকা বিক্রি হচ্ছে। কৃষক দাম না পেয়ে লাউ বাজারে ফেলে চলে যাচ্ছে। এদিকে সাহেব বাজারে লাউ ভোরের দিকেই ২০-২৫ টাকা পিস বিক্রি হচ্ছে। আমরা বাজারে সংযোগ করে দিয়েছি। কৃষকরা এখন সরাসরি সাহেব বাজারেই বিক্রি করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

এ সম্পর্কিত আরও পড়ুন

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে,

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

দেশে টানা অতিবর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত বন্যা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউপি

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সংরক্ষণ অব্যবস্থাপনা ও টানা পাঁচ দিনের বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই এবং সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় বৃষ্টির পানিতে সেগুলো ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও উঠেছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে একাধিক ফাটল,