
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০:৯

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গ্ররুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান,মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. মোঃ আবুল বাশার নাসির,মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হকসহ স্থানীয় সাংবাদকর্মী, সুধিজনরা উপস্থিত ছিলেন।
