
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১০

বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাঙালিদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়।বুধবার (২১ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যেকালে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস কারো দানে নয়, প্রাণের বিনিময়ে অর্জিত ফসল। রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বীর বাঙালির সূর্য সন্তানেরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন শিমুল, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকবুল হোসেন মুকুল, ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।
এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহিদ মিনারে এমপি মো. আবুল কালাম আজাদ, উপজেলা ও থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।