
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০:৪৯

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাস্কিং মিলের ব্রয়লার বিষ্ফোরনে দগ্ধ হয়েছেন চিহারু (৬৫) নামের এক শ্রমিক। চিহারু রুহিয়া থানাধীন গেদিপাড়া শুলু মোহাম্মদের ছেলে। সোমবার সকালে মিলের ধান সিদ্ধের কাজ চলতেছিল, চিহারু ছিল চুলা জালানোর কাজে, কিন্তু হঠাৎ করেই ব্রয়লারটি বিস্ফোরিত হয়ে চিহারু ঝলসে যায়। পাশের ধানের হাউজে কাজ করা অন্য সহকর্মী বিস্ফোরণের শব্দে সেখানে গিয়ে দেখে চিহারুর গায়ে ব্রয়লারের গরম পানি পরে ঝলসে গেছে। তাৎক্ষণিক চিহারুকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তার সহকর্মী জানান, আমরা একসাথে কাজ করছিলাম, হঠাৎ ব্রয়লার বিস্ফোরণ হলে চিহারু ঝলসে যায়, এতে আমরা সবাই খুব ভয় পাই।

রুহিয়া থানার এস আই রউজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ব্রয়লারটি অনেক পুরোনো, জরাজীর্ণ তাই সেটি ফেটে গিয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।