
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৯

ভ্রমণ কিংবা সফর মানুষকে নতুন করে এক শিক্ষার জন্ম দেয়। মানুষের মনকে করে তোলে উদার। ক্ষুদ্র এ মানব জীবনকে করে আরো গতিশীলতা। শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষা সফরের মাধ্যমে অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায় ও নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে পারে।
বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়। এসব কর্মকান্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম। শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুন্দরবন করমজল, বাগেরহাট ষাটহম্বুজ,খানজাহান আলীর মাজার,চন্দ্রমহল(তাজমহল)রুপসা সেতু,মোংলা পোর্ট ও সুন্দরবন রিসোর্টসহ নানা দর্শনীয় স্থান আজ শনিবার ঘুরে দেখা শিক্ষা সফর মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সফর।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক।বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসির ইন্সেসটেক্টর মোঃ মাইনুল ইসলাম,এসো শিখি প্রকল্পের সমন্বয়ক মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ-মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষক- কর্মচারী সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আবদুল হালিম(বিএসসি),সাধারন সম্পাদক প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান টুকু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ কাজী মনিরুজ্জামান,সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোসলে উদ্দিন মিন্টু জমাদ্দার, সাধারন সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মল্লিক,সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির,প্রধান শিক্ষক মোঃ রাজ্জাক মাঝি, এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার সকল শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা সফর আসা শিক্ষকরা বলেন,শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ-উল্লাস করেছি,তেমনি বাস্তবিক ভাবে এসব দরশণীয় স্থান দেখে আনন্দিত। শিক্ষা সফরের মাধ্যমে নতুন কিছু জানাতে পারা যায়।