
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিজানুর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। আর মিজানুরকে আঘাতকারী তার নিজের ছোট ভাই রবিউল ইসলাম।
পুলিশ জানান, সোমবার সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুড়তে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাঠিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুরে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মিজানুর রহমানের বাবা খাইরুল আমিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি,। অভিযোগ তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।