
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ৫:৪

কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে বিজয় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বড়শালঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত থেকে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
বড়শালঘর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছফিউল্লার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে উন্নয়ন হলেও দুর্নীতির কারণে দেবীদ্বারের মানুষ এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।

এখানকার মানুষ ছিল অবহেলিত। এখন আর অবহেলিত হয়ে থাকতে হবে না। সারাদেশের মতো দেবীদ্বারেরও উন্নয়ন হবে। আমি নির্বাচিত হয়ে দেবীদ্বারে সিএনজির জিপি নামক চাঁদা বন্ধ করেছি, গোমতীর মাটিকাটা বন্ধ করেছি, সকল ক্ষেত্রে দুর্নীতিও বন্ধ করবো। আগামীর দেবীদ্বার যেন সারাদেশের মডেল উপজেলা হয় সেই লক্ষ্যে কাজ করে যাব।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন শিমুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম সওদাগর, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া প্রমুখ। বিজয় সংবর্ধনায় শিশু শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।