
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১:৫১

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রানারআপ হয় ঢাকা মেডিকেল কলেজ। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সাংবাদিক গোলাম ইফতেখার ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা মো: হাসিম হাসনাত। আজ (২৫ জানুয়ারী, ২০২৪ বৃহস্পতিবার) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ক কর্পোরেশন (বিএফডিসি) তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষি চর্চা, কৃষি উৎপাদনে সঠিক জ্ঞান, উপযুক্ত কৃষি উপকরণের যোগান, খাদ্যে ভেজালকারীদের যথাযথ শাস্তি প্রদানসহ নিরাপদ খাদ্য নিশ্চিতে কমিউনিটি ভিত্তিক সামাজিক জাগরণ গড়ে তোলার আহ্বান জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভেজাল পণ্য নিরুপণে যাতে কোনভাবে ভুল করে বিনা অপরাধীকে শাস্তি প্রদান না করা হয় সেদিকে নজর প্রদাণের উপর গুরুত্ব দেন বক্তারা। কৃষিতে রাসায়নিক সার ও অধিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈবসারের মাধ্যমে কৃষি উৎপাদনে প্রণোদনার ব্যবস্থার তাগিদ দেন বক্তারা।
চ্যাম্পিয়ন দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলো আদিব ফেরদৌস, রিয়াদ আহমেদ অনন্ত ও ফাইরুজ মুবাশি^রা এবং রানারআপ দল ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা হলো আরাফুল হক, মিজবাহউজ জামাল ও এস এম জাহিন জাওয়াদ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ক্যাপশন : নিরাপদ খাদ্য দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রানার আপ দল ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকদের ক্রেস্ট হাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরনসহ বিচারকদের সাথে দেখা যাচ্ছে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি