মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়াল আসাদুজ্জামান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ২:৫৬

শেয়ার করুনঃ
হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়াল আসাদুজ্জামান

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় সরিষার হলুদ ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। উপজেলার সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা। মৌয়ালরা জানান, এতে আর্থিকভাবে তারা যেমন লাভবান হচ্ছেন, বেকারত্বও দূর হচ্ছে। অন্য দিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, একদিকে মৌয়ালরা মধু বিক্রি করে যেমন আয় করছেন, অন্যদিকে ক্ষেতের পাশে মধু চাষ করায় আগামীতে সরিষার ফলন আরও বাড়বে।

মৌয়ালরা জানান, তারা সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। একেকটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি মৌচাকের ফ্রেম রাখা হয়। বাক্সের ভেতর রাখা হয় একটি রানি মৌমাছি। রানি থাকায় অন্য মৌমাছিরা আসতে থাকে ওই বাক্সে। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌয়ালরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। এতে মৌয়ালরা একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে তাদের দূর হচ্ছে বেকারত্ব। এসব মধু স্থানীয়ভাবে ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন তারা।

আরও

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাকিমপুর হিলি পৌরসভার ছাতনী গ্রামের সড়কের পাশে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছেন সাতক্ষীরা জেলা সদর থেকে আসাদুজ্জামান।

তিনি সরিষা ফুল থেকে মধু আহরণের পদ্ধতি সম্পর্কে বলেন, মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে বাক্স তৈরি করা হয়। বাক্সে উপরের অংশটা কালো রঙের পলিথিন ও চট দিয়ে মোড়ানো থাকে। ভেতরে কাঠের তৈরি ৭টি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় এক ধরনের সিট লাগানো থাকে। বাক্স গুলো সরিষা ক্ষেতের পাশে ফাঁকা জমিতে সারিবদ্ধভাবে রাখা হয়। ভেতরে দেওয়া হয় রানি মৌঁমাছি। যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছির দল। রানি মৌমাছির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছিরা। একটি রানি মৌঁমাছির বিপরীতে প্রায় ১ থেকে দেড় হাজারের মতো পুরুষ মৌঁমাছি থাকে একেকটি বাক্সে। 

মধু সংগ্রহ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌয়াল আসাদুজ্জামান বলেন, আমরা সরিষা ক্ষেত থেকে বছরে চার মাস মধু সংগ্রহ করে থাকি। বাকি আট মাস কৃত্রিম পদ্ধতিতে চিনি খাইয়ে মৌমাছিদের পুষিয়ে রাখতে হয়। ডিসেম্বর মাস থেকে এপ্রিল পর্যন্ত সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করার উপযুক্ত সময়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি আরও বলেন, আমি এখানে গত ১০ জানুয়ারি এসেছি কিন্তু কনকনে শীত ও বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করতে পারছি না। প্রতিদিন ৭ থেকে ৮ কেজি মধু পাওয়া যায় সেখানে ৪ থেকে ৫ কেজি পাচ্ছি। আগামীতে আশা করছি কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই মাঠে ৮০টি বাক্স ফেলে রেখেছি। প্রতি কেজি মধু বিক্রি খুচরা বিক্রি করছি ৪০০ টাকা দরে। 

মধু কিনতে আসা উপজেলার হাবিবপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ হাসমত আলী বলেন, প্রতি দিন এই রাস্তা দিয়ে আমার মাদ্রাসায় যাই। মধু সংগ্রহের লোক দেখে আজ নামলাম। কারণ এখানে খাঁটি মধু পাওয়া যাবে। মধু তো মহা ঔষধ তাই নিজের পরিবারের জন্য এক কেজি ৪০০ টাকা দিয়ে কিনলাম। সরাসরি সরিষা ফুল থেকে সংগ্রহ করা তাই খুব সুস্বাদু। 

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, এবার হাকিমপুর হিলি উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে। চাষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলার ১ টি পৌরসভাসহ ৩টি ইউনিয়নে ৩ হাজার ৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সরিষা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। 

আরজেনা বেগম আরও বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে সরিষার ফলন ১০ গুণ বেড়ে যায়। এতে সরিষার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সরিষা ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহও লাভ জনক ব্যবসা। এরফলে একদিকে মৌয়ালরা মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে সরিয়া ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে। আগামীতে সরিষার আবাদ বেশি হলে এসব মৌয়ালরা আরও মৌয়ালদের ডেকে আনবে বলে আশা করছি। 

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

সর্বশেষ সংবাদ

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

সভ্যতা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

সভ্যতা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

এ সম্পর্কিত আরও পড়ুন

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ডটকমের মৌলভীবাজার জেলার  প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতা আলাতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন মহল। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির ৫

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এনে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিল্কিস আক্তার জাহান

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাঁচারিবাড়ী বাজার এলাকায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারসংলগ্ন খালের ভেতরে রড দিয়ে পিলার নির্মাণ করা হয়েছে এবং সেখানে নির্মাণ কাজের প্রস্তুতি চলছিল। কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচারিবাড়ী বাজার এলাকায়