
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ২১:১৪

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও লোকালবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এবং শিশুসহ আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টায় এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। নিহতরা হলেন আবাস মিয়া (৭০) এবং মধু মিয়া (৬৫)। উভয়ের বাড়ি মৌলভীবাজার বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।
আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া যায়। স্থানীয়রা জানান শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওর পথে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ২জন নিহত ও ছয়জন আহত হন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী ব্যবস্থা আইনুযায়ী নেয়া হবেও তিনি জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি