
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০:২৫

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পীরগঞ্জে উপজেলার জাবর হাট ইউনিয়নে ইএসডিও আয়োজনে এবং ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায় উপকার ভোগীদের মাঝে ভ্যাসলিন লোশন বিতরণ করা হয়েছে।
(১৮ জানুয়ারী)সকালে মাটিয়ানি সরকারী প্রাথমিক বিদ্যালয়,চন্দরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও ইএসডিও জাবর হাট শাখা অফিসে চত্বরে সমৃদ্ধি প্রকল্পের। উপকার ভোগীদের কে ৪০০এমএল বোটল ভ্যাসলিন লোশন বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবু রায়হান, জোনাল ম্যানেজার রানীশংকৈল জোন, আবু বক্কর সিদ্দিক এরিয়া ম্যানেজার পীরগন্জ, আজিজুল হক ইপিসি সমৃদ্ধি প্রকল্প জাবর হাট, রেজাউল করিম শাখা ব্যবস্থাপক জাবর হাট, আলমগীর হোসেন সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়) পিপিইপিপি -ইইউ প্রকল্প, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।