
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ২১:৪

দেবীদ্বার নিউার্কেট আলী আকবর ম্যআনশন'র তৃতীয় তলায় অবস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যক্তিগত অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই ভাংচুর ও লুটপাট করেছে বলে সাদ্দাম হোসেন অভিযোগ করেন।
রোববার দুপুরে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন জানান, গত রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার অফিসের গ্লাস ফিটিং দরজা, এসি, আলমিরা, টিভি, টেবিল-চেয়ার ভাংচুর ও টেবিলের গ্লাসের নিচে সাজিয়ে রাখা বিভিন্ন দেশের মূল্যবান ডলার মূদ্রা যা দেশীয় টাকায় প্রায় লক্ষাধিক। আলমিরা এবং টেবিলের ড্রয়ারে থাকা প্রায় দেড় লক্ষ নগদ টাকা, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট এবং মূল্যবান সামগ্রীসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ওই ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, সেচ্ছাসেবকলীগ নেতার ব্যাক্তিগত অফিস ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পেয়ে থানা থেকে দু’জন সাব-ইন্সপেক্টর পরিদর্শনে পাঠাই। বিষয়টি পূর্বশত্রুতা নাকি রাজনৈতিক তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি