
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ২:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন মন্ত্রিসভা ২৫ পূর্ণমন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হবে।
আজ বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...