বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এসআই থেকে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার জহিরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ২:২৩

শেয়ার করুনঃ
এসআই থেকে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার জহিরুল

বই আমাদের মনের খোড়াক,বই মানুষকে বদলে দিতে পারে। অজানা, অদেখা, বিষয় সম্পর্কে ধারণা দেয় বই। আমরা বইয়ের মাধ্যমে মুহূর্তে ছুটে যেতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এমন কথাগুলো বলেন ৪৩তম বিসিএস পরিক্ষায় প্রকাশিত ফলাফলে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়া মোঃ জহিরুল ইসলাম। 

তিনি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদেও সুনামের সাথে পটুয়াখালীর মির্জাগঞ্জে চাকরি করছেন প্রায় ২ বছর ধরে। ‘হারার আগে হারবো না’ পারি বা না-পারি, আমি চেষ্টা চালিয়ে যাব। পরিশ্রম করে যাব। সে অনুযায়ী আমি চেষ্টা চালিয়ে যাই। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, ত্যাগ, ধৈর্য এবং পরিশ্রমের ফলেই মানুষ তার সফলতার উচ্চ লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

আরও

মৌলভীবাজারে রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

মৌলভীবাজারে রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

 পটুয়াখালীর মির্জাগঞ্জের পার্শ্ববর্তী উপজেলার বাকেরগঞ্জ উপজেলার মোঃ ইউসুফ শিকদার এবং শাহিদা পারভিন দম্পতির তৃতীয় সন্তান তিনি। মধ্যবিত্ত ও কৃষক পরিবারে জন্ম নেওয়া জহিরুল ২০০৮ সালে কলসকাঠি বিএম একাডেমি থেকে এসএসসি এবং বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন।

 পরবর্তীতে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। ২০১৬ সালে স্নাতক এবং ২০১৭ সালে স্নাতকোত্তর পাশের পর ২০১৯ সালে পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। 

আরও

নদীভাঙন রোধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিজলাবাসীর

নদীভাঙন রোধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিজলাবাসীর
বিসিএস
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু বিসিএস ক্যাডার হবেন এটা ছিল স্বপ্ন তার। সেই স্বপ্ন পূরণ না হওয়া অবধি থেমে থাকেননি এই অধম্য শিক্ষার্থী। জহিরুল ইসলাম বলেন, বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ায় শুরুতে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা ছিল। শুরুর দিকে প্রস্তুতিও ছিল সেই দিকে লক্ষ্য রেখে। কিন্তু ৩৮তম বিসিএসের সার্কুলার প্রকাশ পেলে ভালো একটি ক্যারিয়ার গড়ার আশায় আবেদন করি। তখন থেকেই বিসিএস-এ পড়াশোনা মনোযোগ দেই। তিনি বলেন, ৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশ পেলে প্রিলিতে টিকেলাম। এর মধ্যে এসআইতে সুযোগ হয়। ট্রেনিং চলতে থাকে। 

তখন থেকেই কর্মজীবন শুরু করলেও বিসিএস এর প্রতি ঝোক ছিলো অণ্য রকম। কারণ বিসিএস ছিল আমার স্বপ্ন। আমি শেষ পর্যন্ত লড়াই করে যেতে চাইলাম। চাকরি এবং পাশাপাশি পড়াশোনা নিয়মিত ধরে রাখা খুবই কঠিন ছিল। এর মধ্যে ৪০তম বিসিএস পরীক্ষায় অংশ নিই। কিন্তু তখন পুলিশ অ্যাকাডেমিতে ট্রেনিং এ থাকায় পরীক্ষায় অংশ নিলেও সেটাতে সাফল্য পাইনি। ৪১তম বিসিএসে প্রিলি এবং লিখিত পরীক্ষায় নির্বাচিত হলেও মৌখিক পরীক্ষা শেষে নন-ক্যাডারে আটকে যাই। সাফল্য ধরা দেয় ৪৩তম বিসিএস পরীক্ষায়। 

তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কারণ, আমি যে চাকরি করি সেটা অন্য যেকোনো চাকরির থেকে ভিন্ন। এখানে নিজের জন্য ব্যক্তিগত সময় নেই বললেই চলে। এরই মধ্য দিয়ে যতটুকুই সময় পেয়েছি আমি শুধু চেষ্টা করে গিয়েছি। বিভিন্ন সময়ে বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষা দিয়েছি। এমনো হয়েছে পরদিন সকালে পরীক্ষা কিন্তু আগের দিন রাত পর্যন্ত থানায় অনেক কাজের চাপ ছিল। আবার কখনো এমনো হয়েছে যে, পরীক্ষার আগের রাতেও কোনো না কোনো দায়িত্ব পালন করতে হয়েছে। অনেক কষ্ট করে এভাবেই ম্যানেজ করে বিভিন্ন সময়ে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছি। 

পরীক্ষা বা ভাইবা’র সময় আসলেই মনে হতো কাজের ব্যস্ততা আরো বেশি বেড়ে যেত। কিন্তু আমি একটি বিষয় সব সময় মনে রেখেছি যে হাল ছাড়ব না। হতাশ হওয়া যাবে না। প্রস্তুতি যেমনই হোক প্রায় সকল পরীক্ষাতে অংশ নিয়েছি। কোনো পরীক্ষাই মিস হতে দিইনি। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে অন্যান্য চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবেই যোগদান করে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করতে চাই। 

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

সর্বশেষ সংবাদ

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মেহেরাব উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা এবং মো. মুছা ফরাজীর ছেলে। স্থানীয়

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার  শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন (৪৬) উপজেলা শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা

দাবদাহে মৌলভীবাজারে বেড়েছে তালশাঁসের চাহিদা

দাবদাহে মৌলভীবাজারে বেড়েছে তালশাঁসের চাহিদা

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে মৌলভীবাজার জেলাজুড়ে বেড়েছে কচি তালের শাঁস বা তালশাঁসের চাহিদা। শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ জেলার বিভিন্ন হাট-বাজার, সড়কের মোড় ও জনবহুল এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে তালশাঁস বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গরমে অতিষ্ঠ মানুষ সাময়িক স্বস্তির খোঁজে ভিড় করছেন এসব দোকানে। একই সঙ্গে এই মৌসুমি ফল বিক্রি করে বাড়তি আয় করছেন অনেক ব্যবসায়ী। সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি