
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৪:৬

রাজধানীর সেগুনবাগিচায় একটি ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বারডেম হাসপাতাল-২ এর পাশে এ ঘটনা ঘটে।রমনা পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর তারা পালিয়ে যাওয়া সময় ককটেল বিস্ফোরণ ঘটায়।এডিসি শাহ আলম আরও বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়।অন্যদিকে রাজধানীর ডেমরায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ডেমরার আমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি