
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ২১:২৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন শ্রীমঙ্গল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়। সোমবার (১ জানুয়ারি) রাত ৯টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শামিম আক্তার হোসেন মিন্টু, সেক্রেটারি বিকুল চক্রবর্তী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফীসহ অন্যান্য সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন, হোটেল-রিসোর্ট, বধ্যভূমি৭১সহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের সাার্বিক নিরাপত্তা জোরদারসহ অসামাজিক কার্যলাপ বন্ধ, মোটর সাইকেল চুরি, যানযট নিরসন, টমটম, মাদক নিয়ন্ত্রণ ও শব্দ দূষণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
এসময় শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়, বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজের অসঙ্গতিগুলো দূরীককরণে আমরা কাজ করছি। আমি অনেক বিষয় জানি না, আজ আপরাদের কথা নোট করি তা বাস্তবায়নে কাজ করবো। তবে এসব প্রস্তাব-পরামর্শ বাস্তবায়নে দরকার আপনাদের সহযোগীতা। একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল অপরাধ কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জেলা এবং উপজেলার প্রতিনিধিগণ।