
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০:৩৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'প্রবাসীর কল্যাণ, মর্যাদা- আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার' এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লালরায়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ প্রমুখ।