
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫২

মেহেরপুরের গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল বুধবার রাত ১১টার দিকে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাদির হোসেন শামীম।
তিনি জানান, বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো অপরাধে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় গাংনী পৌর এলাকার ০৩নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক মার্কা প্রতীক) সমর্থককে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে ০৮নং ওয়ার্ডের নৌকার প্রার্থীর সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার স্বার্থে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা এলাকায় এই অভিযান অব্যাহত রাখবো বলেও জানান মো: নাদির হোসেন শামীম।অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি টিম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি