
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের মোঃ আবুল কালাম আজাদের একটি নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার পর উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে এক নির্বাচনী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক প্রজাপতি গ্রামের মো. আনোয়ার হোসেন ও মো. তফসির আলম জানায়, প্রজাপতি বাজারে ঈগল মার্কার এই অফিসটা আজ ৩ দিন হয় দিয়েছি। ঘটনার দিন রাত ১টার সময় আমরা অফিস বন্ধ করে বাড়ি চলে যাই।
ভোর বেলায় ফজরের নামাজ পড়ে অফিসে এসে দেখি কাপড় দিয়ে তৈরি সাইট বেড়াগুলোর বিভিন্ন অংশ পুড়ে গেছে। টেবিল-চেয়ার অগোছালোভাবে পড়ে আছে। পরে ওখানকার স্থানীয় কয়েকজন মুরুব্বীকে ডেকে এনে দেখাই। ঘটনার পর থেকে সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়রা জানায়, সকালে বাজারে এসে শুনেছি গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থীর অফিসে আগুন লেগেছিল। পরে আমরা গিয়ে দেখে এসেছি। তবে কেবা কাহারা এই কাজ করেছে আমরা বুঝতে পারছি না।

বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ঝাড়ু এবং ওই স্বতন্ত্র প্রার্থীর বয়জ্যেষ্ঠ সমর্থক ইউনুস মিয়া মাস্টার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কাজটি অনেক নিন্দনীয় কাজ। অপরাধীকে খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাই।এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া জানায়, খবর শুনে ঘটনাস্থলে এসআই মোহন দত্ত ও পুলিশের কয়েকজন সদস্য গিয়ে দেখে এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি