বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

১৩ টাকায় ব্যাগভর্তি বাজার করলেন ২০০ পরিবার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ৩:৪৩

শেয়ার করুনঃ
১৩ টাকায় ব্যাগভর্তি বাজার করলেন ২০০ পরিবার

নওগাঁয় ১৩ টাকার বিনিময়ে নিম্ন আয়ের ২০০ পরিবার ‘ঐক্যমতের বাজারে’ বাজার থেকে প্রায় ১ হাজার টাকার ব্যাগভর্তি বাজার করতে পেরেছেন।বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এমনই এক ভ্রাম্যমাণ বাজার বসানো হয়েছিল নওগাঁর সদর উপজেলা হলরুমে। যার নাম দেওয়া হয় ‘ঐক্যমতের বাজার’। সেখানে সারি সারি সাজানো চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি, ডিম, মাছ, মাংস ও শীতবস্ত্র নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে যান নিম্ন আয়ের মানুষরা।

এর আগে বেলা ১১টায় এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। এমন আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।  এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, বিশিষ্ট সমাজসেবক ও বেলা শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিাতা তসলিমা ফেরদৌসসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

আরও

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

বাজারটি ঘুরে দেখা যায়- চাল ১ টাকা, ডাল ২ টাকা, চিনি ৩ টাকা, মাছ ৫ টাকা, মুরগি ৫ টাকা, এক ডজন ডিম ২ টাকা, কম্বল ৪ টাকা, শীতবস্ত্র ১ টাকা, ছোলা ১ টাকা, তেল ৫ টাকা, লবণ ১ টাকা, আটা ৩ টাকা ও সুজি ১ টাকা নাম মাত্র মূল্যে ছিল। প্রতিজন ১৩ টাকায় কিনতে পেরেছেন নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য। বর্তমান বাজারে যখন নিত্যপণ্যের ঊর্ধ্বগতির তখন এমন দামে নিত্যপণ্য ক্রয় করতে পেরে খুশি নিম্ন আয়ের এসব মানুষ।

বাজার করতে আসা লায়লা বেগম বলেন, আমি একজন অসহায় মানুষ। বর্তমান বাজারে যে অবস্থা এতে করে আমরা গরিব মানুষ বাঁচতে পারব না। আজকে ১৩ টাকায় চাল, ডাল, মুরগির ও শীতের কাপড় পেলাম। এতে আমার খুব উপকার হলো।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আয়শা বেগম  বলেন, আমি তেল, ডাল, মুরগি, আমার বাচ্চার জন্য কাপর নিলাম। এখানে কম দামে পেয়ে আমি অনেক খুশি।শুকবার আলী নামে আরেক জন বলেন, এখন বাজারে সবকিছুর দাম অনেক। ডিম, মাছ-গোস্ত আমাদের মতো গরিব মানুষের পক্ষে কিনে খাওয়া খুবই কষ্টকর। তবে আজ ১৩ টাকায় ইচ্ছামতো বাজার করতে পেরেছি। মুরগি, ডিম, চাল, ডাল, তেল, গেঞ্জি অনেক কিছু কিনেছি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ‘ঐক্যমতের বাজার’ করোনর পর থেকেই চালু করা হয়েছে। মানুষের পরিবারের ছোট ছোট অমিল থেকে বড় ধরনের বিভেদ তৈরি হয় সে বিভেদ মোচনের জন্য ঐক্যমতের বাজার নামে এ প্রকল্পটি চালু করা হয়। এছাড়াও শিক্ষা, খাদ্য, চিকিৎসা সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন শুরু থেকেই। বিশেষ করে হত দরিদ্র মানুষের প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, আজকে আমাদের এই বাজার থেকে ১৩ টাকায় বিনিময়ে ১৪টি নিত্যপণ্য প্রায় ১ হাজার টাকায় কেবল মাত্র কিনতে পারছে। ঐক্যমতের মিল থাকলেই স্বামী-স্ত্রী দুজনেই এই বাজার থেকে বাজার করার সুযোগ পায় একটি প্রতিকি মূল্যে। যাতে ব্যাগ ভর্তি বাজার করে হাসিমুখে বাসায় ফিরতে পারে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

কুমিল্লার দেবীদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা মানিকজান বেওয়ার। গত মঙ্গলবার সকালে তিনি গোসলের

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

ঝিনাইদহ শহরের প্রবেশপথ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিতর্কিত চত্বরটি অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এ কার্যক্রম শুরু করেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলের মাঝখানে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান