
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ৩:৩৭

দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে নিজেদের অসাবধানতার কারণে হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিরামপুর উপজেলার রেলগেটের পূর্ব পার্শ্বে শারমিন ফিলিং স্টেশনে আগুন লাগে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি বলতে পারেননি।

জানতে চাইলে এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তেলের পাম্পে তেল ঢালতে গিয়ে তাদের অসাবধানতার কারণে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি