
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৮

আমি স্বতন্ত্র বিকল্প আওয়ামীলীগ প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি বলে মন্তব্য করেছেন,বরিশাল-৪ সংসদীয় আসনের স্বতন্ত্র পদপ্রার্থী পংকজ নাথ। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুরে হিজলা উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঈগল পাখি প্রতীকের নির্বাচনী প্রচারণার বক্তব্যে তিনি উক্ত মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, যেহেতু এ সংসদীয় আসনে ডামি কোনো প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি, তাই আমি স্বতন্ত্র বিকল্প আওয়ামীলীগ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছি। যাকে বলে দড়ি ছিড়ে ভাগ্য পরিবর্তন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার,

মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমর্থকবৃন্দ। এরপর ঈগল পাখির সমর্থনে বিশাল একটি মিছিল বের হয় এবং খুন্না বাজারে গিয়ে শেষ হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি