
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০:২৮

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশু আব্দুল্লাহ হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিশু আবদুল্লার মা কান্না করে বলেন, আমার ৫ বছরের ছোট নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে তার বাব দাদারা এভাবে নির্মমভাবে কেন হত্যা করল তা আমি জানিনা। আমি তাদের নামে মামলা করার পরও পুলিশ তাদের কিভাবে ছেড়ে দেয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আকুল দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে নিখোঁজের ৩ দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ এর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহ এর দাদা মতিবুর রহমান, ছেলেটির বাবা মাসুদ রানা ও তার দাদিসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন মা রুনা আক্তার।