
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:১

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, ওসি(তদন্ত) দীপঙ্কর, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নার্গিস আক্তার,উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।