
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বরিশালের হিজলা উপজেলায় মহান বিজয়ের মাস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার ১১ ডিসেম্বর বিকেলে সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরিশালের কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, বরিশাল জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, বরিশাল বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক। এছাড়াও হিজলা উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সঞ্চালক জহিরুল আলম নবু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ফুটবল বল ম্যাচে লাল এবং সবুজ দল অংশগ্রহণ করেছে।নির্ধারিত সময় পর্যন্ত উভয় দল গোল করতে না পাড়ায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি শেষ হয়েছে। এতে লাল দল জয়লাভ করেছে। লাল দলের গোলকিপার রিমন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে দুটি ট্রফি এবং প্রাইজমানি বিতরণ করা হয়েছে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি