বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৩৩ জনের, বাতিল ২২ জন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ০:২১

শেয়ার করুনঃ
নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৩৩ জনের, বাতিল ২২ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে যাচাই বাছাই শেষে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্রে ত্রুটি, ভোটারদের স্বাক্ষর জালিয়াতি, ভুল তথ্য প্রদান, আয়কর রিটার্ন দাখিল না করা ও মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় বাতিল করা হয়েছে ২১ জনের মনোনয়ন। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নের বৈধতা-বাতিলের এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে- নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা ও সোহরাব হোসেনের পক্ষে সংসদীয় এলাকার ১ শতাংশ  ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত স্বাক্ষর ও মামলার তথ্য গোপন রাখায় তাঁদের মনোনয়ন ফরম বাতিল করা হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ অন্য চার প্রার্থীর মনোনয়ন ফরমে ত্রুটি না পাওয়ায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ছয় প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপী হওয়া, মামলার তথ্য গোপন রাখা ও সংসদীয় এলাকার ১ শতাংশ  ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত স্বাক্ষরসহ বিভিন্ন অসঙ্গতির কারণে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন ফরম বাতিল হওয়া ওই ছয় প্রার্থী হলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম আখতারুল আলম, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহুল আলম। নওগ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকারসহ তিনজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আওয়ামী লীগের প্রার্থী সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ ছয় জনের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অসঙ্গতির কারণে কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী ও স্বতন্ত্র প্রার্থী বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ডিএম মাহবুব-উল মান্নাফসহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অপর তিন প্রার্থী হলেন, বিএনএমের প্রার্থী জাবেদ আলী, এনপিপির প্রার্থী স্বপন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিভিন্ন অসঙ্গতির কারণে চারজনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়ন ফরমে কোনো ত্রুটি না থাকায় আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এসএম ব্রুহানী সুলতান মামুদসহ (গামা) সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া চার প্রার্থী হলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল পারভেজ, স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, আব্দুস সামাদ ও জিয়াউল হক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া সাতজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকা ও আয়কর সম্পদ বিবরণীর তথ্য না দেওয়াসহ ত্রুটিযুক্ত মনোনয়ন ফরমের কারণে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী খন্দকার আমিনুর রহমানের (ফ্রবেল) মনোনয়ন ফরম বাতিল করা হয়। আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল (জন), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জাসদ প্রার্থী সাংবাদিক এস এম আজাদ হোসেন মুরাদসহ ছয়জনের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চার প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল ও আটজনের  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদ ইসলাম (বিপ্লব), এম এ রতন ও শাহজালাল হোসেনের মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ ভোটারের সম্মতিসূচক স্বাক্ষর তালিকায় অসঙ্গতিসহ বিভিন্ন ত্রুটি থাকায় তাঁদের মনোনয়ন ফরম বাতিল করা হয়।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম হলফনামায় স্বাক্ষর না করায় তাঁর মনোনয়ন ফরম বাতিল করা হয়। এছাড়া  মনোনয়ন ফরমে কোনো ত্রুটি না পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (সুমন) ও নওশের আলী, জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেনসহ আটজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্যে এর আগে নওগাঁর ৬টি আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ অন্যন্যা দলের মোট ৫৫জন মনোনয়ন পত্র জমা দেয়। এর মধ্যে স্বতন্ত্র ৩১জন এবং অন্যান্য দলের ২৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে