
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ২১:১৪

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । যথাযোগ্য মর্যাদায় দিবস সফল ভাবে পালনে করণীয় বিষয়ের উপর সভায় উন্মুক্ত আলোচনা করা হয়েছে।
হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে ৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।

এছাড়াও উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, নৌপুলিশ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, ফায়ার সার্ভিস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি