শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গ্রেপ্তার এড়াতে ৩০ বছর পরিচয় পাল্টে ছিলেন মৃত্যুদণ্ডিত সরিফুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ২১:২৩

শেয়ার করুনঃ
গ্রেপ্তার এড়াতে ৩০ বছর পরিচয় পাল্টে ছিলেন মৃত্যুদণ্ডিত সরিফুল

১৯৯৩ সালে রাজধানীর কেরানীগঞ্জে বাবা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরিফ ওরফে সরিফুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে প্রায় ৩০ বছর পলাতক থাকা আরিফকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৯৩ সালের ১৩ জুলাই কেরানীগঞ্জের মালোপাড়া বারিশুর বাজারে একটি মুদি দোকানে বাবা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২১ জুলাই আদালত আরিফসহ পাঁচজনকে ডাবল মৃত্যুদণ্ডের রায় দেন। ২০০৮ সালে হাইকোর্ট কর্তৃক পুনর্বিচারের জন্য মামলাটি নিম্ন আদালতে পাঠানো হয়।

আরও

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

নিম্ন আদালত সব বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর আরিফসহ পাঁচজনের ডাবল মৃত্যুদণ্ড বহাল রাখেন। রায় ঘোষণার সময় আরিফ ও মাসুদ পলাতক থাকায় তাদের নামে আদালত সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আরও

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ভিকটিম শরিফুল কেরানীগঞ্জের মালোপাড়া বারিশুর বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গুদারাঘাট সংলগ্ন দোকান হওয়ায় শরিফ প্রায় সময়ই মধ্যরাত পর্যন্ত বেচাকেনা করতেন। তার দুই ছেলে খোকন (তৎকালীন বয়স ৯) ও শাহজাহান (তৎকালীন বয়স ১২) নিয়মিত ভিকটিম শরিফের রাতের খাবার বাসা থেকে নিয়ে আসতো এবং তারা তার বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে দোকানে পড়াশোনা করে দোকানেই ঘুমিয়ে পড়তো।  

ঘটনার দিন শরিফ প্রতিদিনের মতো রাতে দোকানের বেচাকেনা শেষ করে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলো এবং দোকানের পেছনের অংশে তার দুই ছেলে ঘুমাচ্ছিল। তখন শরিফের দোকানে গ্রেপ্তার আরিফ ও তার অন্যান্য সহযোগীরা এসে সিগারেট ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিলে বাগবিতণ্ডা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরে তারা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শরিফ বাধা দেয়। এসময় আরিফ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে দোকানের পেছনের অংশে ঘুমিয়ে থাকা তার দুই ছেলে বাবাকে বাঁচাতে আরিফ ও তার সহযোগীদের হাতেপায়ে ধরে আকুতি-মিনতি করতে থাকে।কিন্তু তারা ভিকটিমের দুই ছেলেকেও দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তিনজনই মারা গেছে ভেবে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

পরদিন ভোরে স্থানীয়রা ভিকটিমের দোকান খোলা দেখে সেখানে আসে এবং দোকানের ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে ভিকটিমের বড় ছেলেকে খবর দেয়। ভিকটিমের বড় ছেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় তার বাবা ভিকটিম শরীফ ও তার ছোট ভাই খোকনের মৃত্যু হয়েছে এবং তার অপর ভাই শাহজাহান গুরুতর জখম অবস্থায় পড়ে আছে। এসময় শাহজাহানকে ভিকটিমের বড় ছেলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঘটনার পর আরিফ বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এসে নাম ও পরিচয় গোপন করে সরিফুল ইসলাম নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে ঢেউটিন ফ্যাক্টরিতে কাজ করতেন।

তার ধারণা ছিল ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করলে তিনি গ্রেপ্তার এড়াতে পারবেন। পরে ঢেউটিন ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেলে আরিফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরিফুল পরিচয়ে মুদি ও লন্ড্রি দোকানের ব্যবসা করে আসছিলেন।

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত শুক্রবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

কুমিল্লার দেবীদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা মানিকজান বেওয়ার। গত মঙ্গলবার সকালে তিনি গোসলের

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে