শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে আলোচিত সেই এসআই রিয়াদ ক্লোজড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১:১৭

শেয়ার করুনঃ
বরিশালে আলোচিত সেই এসআই রিয়াদ ক্লোজড

দাবিকৃত উৎকোচ না পেয়ে ছেলে আব্দুল্লাহ বিন লাদেনকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ এনে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান হোসেন রিয়াদ ও তার সঙ্গে থাকা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানিয়েছেন কৃষক বাবা মোসলেম জমাদ্দার।

পাশাপাশি তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মামলা থেকে ‘নিরপরাধ’ ছেলের মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আরও

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। মোসলেম জমাদ্দার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া এলাকার বাসিন্দা।  

তার ছেলে আব্দুল্লাহ আলেকান্দা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত ২১ নভেম্বর তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে এসআই রিয়াদের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। অবশ্য জামিন আবেদনের পর বৃহস্পতিবারই মুক্তি দেওয়া হয়েছে তাকে।

আরও

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

মোসলেম জমাদ্দার জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ও তার ভাতিজাসহ তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। এসময় তিনি ২১ নভেম্বরের পুরো ঘটনা তাকে খুলে বলেন এবং বিচার দাবি করেন। পরে তিনি এসআই রিয়াদ ও তার সঙ্গে থাকা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পুলিশ কমিশনারের হাতে তুলে দেন।  

এসআই রিয়াদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, পুলিশ কমিশনার স্যারের কথায় আমি আশ্বস্ত যে, আমার ও আমার ছেলের সঙ্গে ঘটা অন্যায় ঘটনার ন্যায়বিচার পাব। আর ছেলে নিরাপরাধ সেটারও প্রমাণ ঘটবে।

এদিকে কৃষক মোসলেম জমাদ্দারের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, পুরো ঘটনাটি এরইমধ্যে উপ-পুলিশ কমিশনারকে (উত্তর) খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি কাজ করছেন। আর প্রাথমিক তদন্তে পুলিশের ওই উপ-পরিদর্শক (এসআই রিয়াদ) যে নিজ থানা এলাকার বাইরে গিয়েছিলেন, সে বিষয়টি উঠে এসেছে। তাই তাকে এরইমধ্যে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জমি সংক্রান্ত এক মামলায় আদালতে হাজিরা দিতে গত ২১ নভেম্বর সকালে উপবন নামক লঞ্চযোগে শ্রীপুর থেকে বরিশালের লঞ্চঘাটে আসেন মোসলেম ও তার ছেলে আব্দুল্লাহ। কোতোয়ালি মডেল থানাধীন লঞ্চঘাটের গেট থেকে বের হওয়ার সময় আইনের লোক পরিচয় দিয়ে এসআই রেদওয়ান হোসেন রিয়াদ ও তার সঙ্গে থাকা আরেকজন বাবা-ছেলেকে তল্লাশি করে।  

মোসলেমের অভিযোগ, এরপর মাদক উদ্ধারের নামে দিনভর তাদের সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন জায়গায় ঘুরে এক লাখ টাকা দাবি করেন রিয়াদ। ওই টাকা নিতে তিনি বিকাশ নম্বর দেন এবং বাবাকে ছেড়ে দিয়ে ছেলেকে কাউনিয়া থানায় আটকে রাখেন। পরে বিষয়টি স্বজনদের মাধ্যমে গণমাধ্যম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন।  

আব্দুল্লাহর স্বজনদের দাবি, রিয়াদ কথিত তিন পিস ইয়াবা উদ্ধারের রহস্যময় কাহিনী জুড়ে দিয়ে কাউনিয়া থানায় আটক থাকা আব্দুল্লাহকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন এবং বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  

এদিকে দায়েরকৃত মামলায় আদালত আব্দুল্লাহকে প্রথমে কারাগারে পাঠান। তবে জামিন আবেদনের মাধ্যমে একদিন পরই কারাগার থেকে মুক্তি মিলেছে আব্দুল্লাহর। তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায়ই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহর আইনজীবী মুনসুর আহম্মেদ জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহর জামিন দিয়েছেন। আলোচিত এ ঘটনার বিষয়টি আদালতের নজরে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য চাকুরির কয়েকবছর পার না হতেই অজানা কারনেই কোন থানায় বা ইউনিটে বছর পার করতে পারেনি এসআই রিয়াদ। সেইসাথে এরআগেও তার বিরুদ্ধে রোগীর দালাল আটকে অর্থ আদায়, মাদক কারবারিদের সাথে সখ্যতা, অন্য থানা এলাকায় গিয়ে মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

সর্বশেষ সংবাদ

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশন ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু পিতর ও পৌলের পর্ব উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত খ্রিস্টভক্ত অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী মাদল বাদ্য ও মনোমুগ্ধকর নৃত্যের

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর কৃষি ব্লকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপস ব্যবহার করে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত বার্মিজ ছুরি ও চাপাতির হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে এবং রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত শুক্রবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।