শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

চ্যালেঞ্জ অতিক্রম করেই যথাসময়ে নির্বাচনের পথে আওয়ামী লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৯

শেয়ার করুনঃ
চ্যালেঞ্জ অতিক্রম করেই যথাসময়ে নির্বাচনের পথে আওয়ামী লীগ

আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাধ্যমে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দল গুলো। বিপররীতে সেই আন্দোলন মোকাবিলা করে যথাসময়ে নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার ও আওয়ামী লীগ।

সে লক্ষ্যে সামনের যে কোনো বাধা অতিক্রম করেই নির্বাচনের প্রস্তুতি চলছে।শেখ হাসিনার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ এর জোটসঙ্গিদের চলমান আন্দোলন গত দুই সপ্তাহের বেশি সহিংসতার মধ্য দিয়ে চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নির্বাচন ঠেকাতে বিএনপি আরও সহিংস হয়ে উঠবে ও ব্যাপক ধ্বাংসাত্বক কর্মকাণ্ড চালাতে পারে বলে সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মনে করছেন।

আরও

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

বিএনপির ধারাবাহিক অবরোধে ইতোমধ্যে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে তা বেড়েই চলেছে । প্রতিদিনই গণপরিবহনে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে। হতাহতের সংখ্যাও বাড়ছে। এভাবে চলতে থাকলে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাতে পারে এ বিষয়টিও সরকারের চিন্তায় রয়েছে ৷

তবে সহিংসতা প্রতিহত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও কঠোর অবস্থান নিয়ে রাজপথে আছে এবং এই অবস্থান নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবে এ ঘোষণা আগেই তারা দিয়েছেন।

আরও

হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে নির্বাচন ঠেকাতে বিএনপি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারে এমনটা ধরে নিয়েই আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুত চলছে। তাছাড়া বিএনপি না এলেও দলটির কোনো কোনো নেতা অন্য দল বা জোট থেকে নির্বাচনে আসতে পারে; রাজনীতিতে এমন আলোচনাও আছে। সে ক্ষেত্রে দলটি ভেঙে যাওয়ার বিষয়টিও আলোচিত। বিএনপির পক্ষ থেকেও অভিযোগ আছে সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। এ প্রক্রিয়ায় আটক রাখা নেতাদের কাজে লাগানো চেষ্টা হচ্ছে এবং বাইরে আত্মগোপনে থাকা নেতাদের নির্বাচনে টানতে বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে এমন অভিযোগও রয়েছে দলটির।

তবে এ সব অভিযোগ অস্বীকার করছেন সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। তাদের মতে, বিএনপি নির্বাচন বর্জন ও তা ঠেকাতে যে সহিংস, নাশকতার পথ বেছে নিয়েছে এটা দলটির অনেক নেতাকর্মীরই সমর্থন নেই। এই সহিংস ও নাশকতার পথ অব্যাহত রাখলে এবং নির্বাচন বর্জন করলে বিএনপিই যে ক্ষতিগ্রস্থ হবে ও অস্থিত্ব সংকটে পড়বে সেটাও দলটির ওই নেতাকর্মীরা বুঝতে শুরু করেছে। সম্প্রতি দলটির সিনিয়র নেতা মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমেদের বক্তব্য থেকেই এটা মস্পষ্ট। আর এ কারণেই বিএনপির শেষ মুহূর্তে নির্বাচনে আসার সম্ভাবনা রয়েছে। আর সেটা না হলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটির অনেক নেতা কর্মীই নির্বাচনে অংশ নেবে বলেও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মনে করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিণ্ডলির সদস্য কাজী জাফরউল্লহ বাংলানিউজকে বলেন, কাউকে জোর করে দল থেকে বের করে নিয়ে আসা; এটা কি সম্ভব? সম্ভব না। তাদের দলেরই অনেকে দেখছেন নির্বাচনে না গেলে নিজেদের অস্থিত্ব থাকবে না, দলের অস্তিত্ব থাকবে না। দলের নেতাকর্মীদের আর ধরে রাখা সম্ভব হবে না। এ বিষয়টি উপলগ্ধি করেই তাদের অনেকে নির্বাচনে অংশ নিতে চায়।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএনপি ভাঙবে, কি ভাঙবে না সেটা তো আমাদের দেখার বিষয় না। আসলে বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। মানুষের প্রতি দায়িত্বশীল কোনো রাজনৈতিক আদর্শ তাদের নেই। থাকলে জোর করে কেউ কাউকে রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারে না।

    

এদিকে সরকার ও আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বিএনপি ও দলটির সহযোগীদের যে কোনো তৎপরতা প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েই অগাচ্ছে সরকারর। তাদের বাধা অতিক্রম করে নির্বাচন করা সরকার কঠিন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। গত ১০ নভেম্বর এক কর্মসূচিতে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদেরও বলেছেন দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। এই বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি দলের নেতাকর্মীদেরও নাশকতা ও সহিংসতা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণের মধ্য থেকেও যাতে প্রতিরোধ গড়ে ওঠে সে উদ্যোগ নিতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে দলের নেতাকর্মীদের বলা হয়েছে। সব দিক থেকে কঠোর অবস্থানে থেকেই সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচনের করবে দলটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন।রোববার(১২ নভেম্বর) নরসিংদীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবরোধ করে তারা কি করতে পারবে? সরকার হটাবে, কিভাবে সরকার হটাবে? এই চোরা গোপ্তা বোমা মেরে সরকার হটানো যায় না। এই অগ্নিসন্ত্রাসী, যাকে যেখানে পাবেন আগে তাকে ধরেন। কেউ যদি এরকম অগ্নিসন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলোকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন।

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।  পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো  জহিরুল ইসলাম বলেন,