শনিবার, ১৬ মে, ২০২৬৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অবরোধের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩, ৩:৪৭

শেয়ার করুনঃ
অবরোধের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীতে চারটি বাসে আগুন দেয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে তাঁতীবাজার, ডেমরা, কাকলী ও জিগাতলায় বাসে আগুন দেয়া হয়।

আরও

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

 

এর কিছু পরে রাত ৮টার দিকে বনানী এলাকায় কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আরও

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই

 

এছাড়া রাজধানীর ডেমরা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও আগুন দেয়া হয়েছে। রাত সোয়া ৯টার দিকে জিগাতলায় একটি বাসে আগুন দেয়া হয়।  

বাসে আগুন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 

এদিকে তাঁতীবাজারে বাসে আুগনের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে বংশাল থানায় নেয়া হয়।

 

এরআগে দ্বিতীয় দফার অবরোধের শেষ দিন সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগে ফায়ার সার্ভিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে মোট ২১টি আগুনের খবর পেয়েছেন তারা।

 

এরমধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) একটি আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ১৫টি বাস, ২ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ১ টি সিএনজিচালত অটোরিকশা ও ১ টি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট এবং ২৪২ জন দমকলকর্মী কাজ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 

পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের চেয়ে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই ২ দিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি আগুনের ঘটনা ঘটে এবং বাকি ৫টি দিনের অন্যান্য সময়ে সংঘটিত হয়।

 

এর আগে ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিএনপির হরতাল-অবরোধে ঢাকায় ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ১৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ঢাকার বাইরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টি বাস এবং ৪টি ট্রাক ও কাভার্ডভ্যান। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধে পরিবহন খাতে মোট ক্ষতির পরিমাণ ২১ কোটি ৪০ লাখ টাকা।

 

হরতাল-অবরোধের কারণে শুধু পরিবহন মালিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং শ্রমিকরা ক্ষতির মুখে পড়ছেন মন্তব্য করে খন্দকার এনায়েত উল্যাহ জানান, হরতাল-অবরোধ বারবার দেয়া হলে পরিবহন খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। কাজেই এ ধরনের কার্যক্রম নিরুৎসাহিত করেন তিনি।

 

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে সারা দেশে তিনদিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার (২ নভেম্বর)। আবারও রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হয়।

 

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগেই সোমবার (৬ নভেম্বর) নতুন করে আবারও দুদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। 

সর্বশেষ সংবাদ

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

জনপ্রিয় সংবাদ

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে হামের রোগীসহ মোট ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৬ হাজার ২২৫টি খামার ও বাড়িতে মোট ৭৪ হাজার ৫৮৪টি গবাদিপশু মোটাতাজা করা হয়েছে। এর বিপরীতে জেলার মোট চাহিদা রয়েছে ৭১ হাজার ৭৭২টি পশু। ফলে চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকছে ২ হাজার ৮১২টি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।  এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন