
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩, ২২:৫

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ । দিবসটি উপলক্ষ্যে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের অধীনে এবং হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ৬ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মাজেদুল হক কাওছার,

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শাহরিয়ার হায়দার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, গুয়াবাড়িয়া ইউপি সচিব রুহুল আমিন বাবু, মেমানিয়া সচিব মোঃ মনির হোসেন, হিজলা গৌরবদি সচিব মোঃ সাহিন, বড়জালিয়ার ইউপি সদস্য মোঃ জামাল রাড়ী, গুবাড়িয়ার ফয়সাল, হরিনাথপুরের হালিম বেপারী, বড়জালিয়ার গ্রাম পুলিশ সদস্য মোঃ আবুল হোসেন। সভায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ সভা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি