
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের সেলফি নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'এই জাতির দুর্ভাগ্য কোথায় জানেন, আমরা বেসিক জায়গায় কেউ যাই না। আমরা সেলফির মতো ইস্যুতে যাই। হোয়াট ইজ দ্য এক্চুয়াল ইস্যু?’
তিনি বলেন, ‘দেউলিয়া হয়ে গেছে বলেই জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে তারা এখন ঢোল পেটাচ্ছে।’রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির সাবেক স্থায়ী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমি বলি আমার, পরামর্শটা নেবেন— এই ছবিটা বাঁধিয়ে গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান। এটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। আপনারা জনগণকে বুঝানোর চেষ্টা করেন, আমেরিকার বাইডেন এখন আমার সঙ্গে আছে।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিস্তারিত আসছে...