
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মধ্য উচালিয়া পাড়া সেভেন স্পোটিং ক্লাব বনাম ব্রাহ্মণবাড়িয়া সেভেন ক্রিকেট স্পোটিং ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল চার টার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম কুট্রাপাড়া খেলার মাঠে আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে সরাইল মধ্য উচালিয়া পাড়া সেভেন স্পোটিং ক্লাব বনাম ব্রাহ্মণবাড়িয়া সেভেন ক্রিকেট স্পোটিং ক্লাব। ৬০ মিনিটের খেলায় এক এক গোলে ড্র শেষে ট্রাইবেকারে তিন(পাঁচ)গোলে বাঁধানে ব্রাহ্মণ বাড়িয়া সেভেন ক্রিকেট স্পোটিং ক্লাবকে পরাজিত করে সরাইল মধ্য উচালিয়া পাড়া সেভেন স্পোটিং ক্লাব জয়ী হয়। কুট্রাপাড়া বাগবাড়ি শুভেচ্ছা স্পোটিং ক্লাবএর আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, খেলাধুলা ও দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বার বার দরকার।খেলা ধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। এমপি আরও বলেন ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে।
মো.আইয়ুব সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক সরাইল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশএসময় তিনি বলেন,খেলাধুলার কারণে অনেক প্রতিভাবান কে খোঁজে পাওয়া যায়। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, খেলা ধুলায় যুব সমাজকে মাদক থেকে দূরে সরে রাখতে পারে। এ যুব সমাজই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমি কাজ করতে চাই।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
আপনাদের দোয়ায় আমি যে পথে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমি সুযোগ পেলে বেকার যুবকের কর্মসংস্থান করবো।বিশেষ অথিতি,এড.আব্দুল হামিদ বাসানী, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, মো. ফিদা হোসেন রুবেল, মো. মুস্তাফিজুর রহমান।ফাইনাল খেলার রেফারি দায়িত্বে ছিলেন, মো. মাসুম উল্লাহ খন্দকার,খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি সহ অতিথিবৃন্দ।