
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:০

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।শুত্রুবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যলয়ে মো রুবেল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা।১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা,
বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে।এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া,সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।স্বাগত বক্তব্যে উপজেলা প্রোগ্রাম ম্যানাজার জাকিউল ইসলাম অন্যান্যর মাঝে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সাবরিন সুলতানা, প্রধান শিক্ষক মো. আলম মাষ্টার, দেওয়ান রওশন আরা লাকী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,মো. শফিক মাষ্টার, মো. নোমান মাষ্টারসহ, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা আলোচনায় বক্তারা বলেন, সকল শিক্ষার প্রাথমিক ভিত্তিই হলো সাক্ষরতা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম সাক্ষরতা দিবস উদযাপন শুরু হয়। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সেই প্রচেষ্টাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ২০২২ সালের জনশুমারি মতে বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ, যা এযাবৎ কা লের মধ্যে সর্বোচ্চ।এক্ষেত্রে ছাত্রসমাজ যদি অগ্রণী ভূমিকা পালন করে তাহলে লক্ষ্যপূরণ আরো সহজ হয়ে যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি