শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬১৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সন্ধ্যায় বিলীন হচ্ছে হাজারো মানুষের স্বপ্ন!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ২:৯

শেয়ার করুনঃ
সন্ধ্যায় বিলীন হচ্ছে হাজারো মানুষের স্বপ্ন!

বরিশালের উজিরপুরে মনির মৃধার (৬০) বসতভিটা থেকে প্রায় তিন মিটার দূরে চলে এসেছে সন্ধ্যা নদীর ভাঙন। যেকোনো সময় তার বসতভিটা নদীতে বিলীন হতে পারে। এই দুশ্চিন্তায় গত রোববার থেকেই নির্ঘুম রাত কাটছে পরিবারের ছয় সদস্যের।

আশপাশে সকল বাড়িঘর সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার বরাকোঠা ইউনিয়নের নারিকেলি গ্রামের মনির মৃধা মতোই নির্ঘুম রাত কাটছে আদম আলী (৬৪) ও তার পরিবারের ১৩ সদস্যের।

আরও

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কৃষক মনির মৃধা মঙ্গলবার জানান, ‘সন্ধ্যা নদীর ভাঙনে জীবনে সাতবার বসতভিটা হারিয়েছি। এই ভিটায় বসবাস করছি ১৩ বছর ধরে। এই বসতভিটাও সন্ধ্যার উদরে চলে যেতে পারে যেকোনো সময়। এই ভয়ে রাতে ঘুমাতে পারছি না। এ বসতভিটা নদীর উদরে চলে গেলে ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়ব। চরম দারিদ্র্যের সাথে লড়াই করে বাঁচতে হবে।’

কৃষক নজরুল ইসলাম জানান, তিনি নয়বার বসতভিটা হারিয়েছিলেন। সর্বশেষ বসতভিটায় বসবাস করছেন ১০ বছর ধরে। এ বসতভিটাও যেকোনো মুহূর্তে চলে যেতে পারে সন্ধ্যার উদরে।

আরও

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

সন্ধ্যা নদী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, ‘জমি কিনে নতুনভাবে বসতভিটা তৈরির সামর্থ্য আমার নেই। সন্ধ্যা নদীর ভাঙন আমাকে নিঃস্ব করেছে।’ মনির মৃধা ও নজরুল ইসলামের মতো সন্ধ্যা নদীর ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন পুরো গ্রামবাসী।

নারিকেলি গ্রামের জাকির মৃধা (৪০) জানান, তাদের গ্রামে সন্ধ্যা নদীর ভাঙনে আবাদি জমি চলে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের হুমকিতে পড়েছে অর্ধশতাধিক বসতভিটা। যেকোনো সময় নদীভাঙনে বসতভিটা চলে যেতে পারে সন্ধ্যার উদরে। এজন্য তাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কৃষক আদম আলী মৃধা (৬৫) বলেন, ‘সন্ধ্যা নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ১০ পরিবারের ভিটেবাড়ি আবাদি জমি চলে গেছে সন্ধ্যা উদরে। ভাঙন হুমকিতে থাকায় তিনি বসতভিটা থেকে ঘর-বাড়ি সরিয়ে নিরাপদে নিয়ে গেছেন। অনেকে ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছেন।’

ওই এলাকার কৃষক আব্বাস মৃধা (৬০) বলেন, গ্রামের লোকজন বসতভিটা হারিয়ে আশ্রয় নিচ্ছেন সরকারি রাস্তার ওপর ও আত্মীয়-স্বজনের বাড়িতে। গত দুই সপ্তাহ ধরে এই গ্রামে সন্ধ্যা নদীর ভাঙন চলছে।’

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের নারিকেলি এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। গত পাঁচ দিনে চার বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। ওই গ্রামে দেড় শতাধিক বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হলেও নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।

পাউবো সূত্র জানায়, সন্ধ্যা নদীর ভাঙন দেখা দিয়েছে ১২টি পয়েন্টে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন বলেন, ‘সন্ধ্যা নদীপাড়ের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বরিশাল জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো: রাকিব হোসেন বলেন, ‘তহবিলের অভাবে সবগুলো স্থানে ভাঙন ঠেকানোর কাজ করা সম্ভব হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে।’

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

বিয়ের পাত্র খুঁজতে গুগল ফর্ম, ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশনে আবেদন জমা ২৪১

বিয়ের পাত্র খুঁজতে গুগল ফর্ম, ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশনে আবেদন জমা ২৪১

শেরপুরের জয়া শিশু শান্তি পুরস্কারের বিশ্বমঞ্চে মনোনীত

শেরপুরের জয়া শিশু শান্তি পুরস্কারের বিশ্বমঞ্চে মনোনীত

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে একটি কাঠের নৌযান থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ও নারীও রয়েছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে সেন্টমার্টিন লাইট হাউস থেকে

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী দুধকুমার নদ থেকে মহাসমারোহে বালু উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল অননুমোদিত ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদের তীর রক্ষা বাঁধ সহ ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। অপরদিকে নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকির মুখে পড়েছে। জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের ওপর প্রায় ১৪০ বছর পুরাতন একটি রেল সেতু রয়েছে। সেতুটি দক্ষিণে সড়ক ও জনপথ

কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি এক নলা বন্দুক উদ্ধার

কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি এক নলা বন্দুক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ টি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ কুরমা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৮৬/এম হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এবার যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তদন্তে যুক্তরাষ্ট্রে সিকদার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৮০০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়ার দাবি করা হয়েছে। এসব সম্পদ উদ্ধারে সরকার চূড়ান্ত আইনি প্রক্রিয়ায় যেতে চায়। একই সঙ্গে সিকদার গ্রুপের বিরুদ্ধে দেশে অর্থ আত্মসাৎ, ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে