
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮

শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধের পরে আগামীকাল ০৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুল বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার্সপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি