
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৭:১২

রাজধানীতে ফের ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার (২৫ আগস্ট) বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করার পর থেকে শান্তি সমাবেশ করে আসছিল আওয়ামী লীগ। তবে মাঝে কয়েকদিন বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ।

এদিকে আজ রাজধানীতে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। একইদিন ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচির ডাক দিয়েছে। ক্ষমতাসীন দলটি বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়।দলটির নেতারা বলছেন, তারা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই শান্তি সমাবেশ করবেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
