
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ২১:১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে ইয়াবা কেনা-বেচার সময় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বৈরাগীটারী এলাকা থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।
আটক যুবকরা হলেন আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের কফিল উদ্দিনের ছেলে সুজন মিয়া (২২) ও ইসহাক আলীর ছেলে লাল মিয়া (২৮)। আটকের সময় সুজনের নিকট থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ইয়াবা কেনা-বেচার সাথে জড়িত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদেরকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি