
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০:১০

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রী বাহী বাস- সিএনজি সংঘর্ষে সিএনজি যাত্রী আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তি নিহত এবং দুইজন সিএনজি যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ জেলার আখাউড়া উপজেলার আব্দুল হাসেমের ছেলে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহতের পরিবার সূত্রে জানায়, সোমবার ১২টার দিকে ঢাকা- সিলেট সড়কে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সিএনজি ও মাধবপুর গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে সিএনজিটি ভেঙে যায়।
এতে সিএনজি যাত্রী আবু হানিফ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজির আরো দুইজন যাত্রী আহত হন।
এ দুর্ঘটনায় আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।