
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৭:১৩

গোলাম রব্বানী হিলি প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বারপাইকার গড় এলাকায় মইলা নদীতে এ ঘটনা ঘটে। রাসেল ইসলাম ঐ এলাকার লোকমান শেখ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে বাড়ির পাশে মইলা নদীর কোমর পানিতে গোসল করতে নামে শিশুটি। অনেকক্ষণ শিশুটিকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে শিশু রাসেলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, শিশুটি আনুমানিক দুপুর ১ টার দিকে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী বিকাল ৪ টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা গিয়ে মৃত্যু অবস্থায় রাসেল ইসলামের লাশ উদ্ধার করি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে নদীর পানিতে নেমে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
