সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এমটিএফইর ফাঁদে সর্বস্বান্ত হাজারো মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৭:৫

শেয়ার করুনঃ
এমটিএফইর ফাঁদে সর্বস্বান্ত হাজারো মানুষ

‘এমটিএফই’ নামে একটি অ্যাপের মাধ্যমে লাখ লাখ টাকা বিনিয়োগ করে দ্রুত আয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হাজারো মানুষ। একসময় শহর কিংবা গ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়ে এই অ্যাপটি। এতে টাকা বিনিয়োগ করে দ্রুত আয় করার স্বপ্ন দেখছিলেন সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ অ্যাপটি থেকে টাকা ওঠাতে না পেরে লাখ লাখ টাকা বিনিয়োগ করা মানুষগুলো এখন সর্বস্বান্ত। উল্টো তাদের ঋণের বোঝা ধরিয়ে দিয়েছে এমটিএফই।

জানা গেছে, বিদেশি অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ (এমটিএফই) একটি অনলাইন ট্রেডিংভিত্তিক প্রতিষ্ঠান। এমটিএফই অ্যাপটি চালু থাকা অবস্থায় অ্যাকাউন্ট চালু করার জন্য সর্বনিম্ন ২৬ ডলারের সমপরিমাণ টাকা বিনিয়োগ করতে হতো। সেই টাকা বিনিয়োগ করলে প্রতিদিন পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা। আর এসব প্রলোভন দেখিয়ে প্রচারণা চালান কিছু যুবক। আর এতেই হুমড়ি খেয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলেন বিভিন্ন পেশার মানুষ।

আরও

টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন!

টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন!

সেই অ্যাকাউন্টে কেউ জমি বন্ধক রেখে, কেউবা জমানো টাকা আবার কেউবা বিভিন্ন এনজিও থেকে ধারদেনা করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। গোটা জেলায় কয়েকজন এমটিএফই অ্যাপের সিও হিসেবে কাজও করতেন। কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে কোম্পানি থেকে তাদের কমিশন দেওয়া হতো।

ভুক্তভোগীরা জানান, এই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর বিনোয়োগ করা টাকার ওপর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হতো। কিন্তু হঠাৎ করেই অ্যাকাউন্ট থেকে তারা আর টাকা ওঠাতে পারছিলেন না। প্রতারণা করে তাদের টাকা নিয়ে উধাও হয়েছে এমটিএফই। লাভের আশায় এসে উল্টো ঋণের বোঝাও ধরিয়ে দিয়েছে এমটিএফই। এতে করে যারা দ্রুত আয় করার স্বপ্ন নিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তারা এখন সর্বস্বান্ত। তবে প্রথম দিকে যারা বিনিয়োগ করেছিলেন তারা মুনাফা তুলে নিয়েছেন। শেষের দিকে যারা ছিলেন তারা সর্বস্বান্ত।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

নাম প্রকাশ না করার শর্তে নওগাঁ শহরের এক ভুক্তভোগী জানান, একটু লাভের আশায় ধার করে এক লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। কিছুদিন তারা ওই টাকার ওপর লাভও দিয়েছিল। কিন্তু হঠাৎ কিছুদিন আগে থেকে অ্যাপটি থেকে টাকা ওঠানো বন্ধ হয়ে যায়। এখন শুনছি তারা টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এখন ধারের টাকা পরিশোধ করবো কীভাবে সেই চিন্তায় আছি।

তিনি আরও বলেন, লাভের আশায় এসে উল্টো ঋণের বোঝা ধরিয়ে দিয়েছে এমটিএফই। সব ডলার কেটে নিয়ে উল্টো অ্যাকাউন্টে বিশাল অংকের মাইনাস ডলার ধরিয়ে দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তা পরিশোধও করতে বলেছে। ২৪ ঘণ্টা পর আজ আবার তাদের অ্যাপে নোটিশ দিয়েছে যে, ‘২৪ ঘণ্টা পার হয়ে গেছে আপনি ঋণ পরিশোধ করেননি। আপনাকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো, এরমধ্যে ঋণ পরিশোধ না করলে আপনাকে আইনি নোটিশ পাঠানো হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেবেন তারা।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের ভুক্তভোগী আলামিন বলেন, একজন এসে বললো এমটিএফইয়ে ইনভেস্ট করলে নাকি টাকা আয় করা যাবে। পরে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা তুলে সেখানে বিনিয়োগ করি। এখন ওই অ্যাপসে আর প্রবেশ করা যাচ্ছে না। টাকাগুলো না পেলে এনজিওর টাকা পরিশোধ করবো কীভাবে? কোনো কিছু বুঝতে পারছি না।

এমটিএফইর ফাঁদে সর্বস্বান্ত হাজারো মানুষ

রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আরেক ভুক্তভোগী নাঈম বলেন, আমি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। একজনের পাল্লায় পড়ে লাভের আশায় কিছুদিন আগেই এনজিও থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা ইনভেস্ট করেছিলাম। কিন্তু তারা টাকা নিয়ে পালিয়ে গেলো। এখন কীভাবে কী করবো কোনো কিছুই বুঝতে পারছি না।

জেলার মহাদেবপুর উপজেলায় এমটিএফই অ্যাপের সিও পরিচয় দেওয়া লতিফুল লিটন নামে এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, তিনি কোনো এমটিএফই অ্যাপের সিও ছিলেন না। তবে তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে নিজের মতো করে এমটিএফই অ্যাপে কাজ করতেন।

এমটিএফই অ্যাপের সিও হিসেবে পরিচয়দানকারী রানীনগর উপজেলার রাব্বী জানান, প্রথমে মহাদেবপুর উপজেলার লতিফুল নামে একজন তাকে লিংক দিয়েছিলেন এবং সেখানে কাজ করার জন্য বলেন। পরে তিনি সেখানে বিনোয়োগ করেন এবং বেশ কয়েকজনকে উদ্বুদ্ধ করেন। তবে কাউকে কোনো ধরনের প্রলোভন দেখানো হয়নি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, চাঞ্চল্য

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, চাঞ্চল্য

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, একজনের বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, একজনের বিনাশ্রম কারাদণ্ড

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্বহাল না করার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।  সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

কালাইয়ে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে সম্পূর্ণ অর্থ জমা না দেওয়া সত্ত্বেও সর্বোচ্চ দরদাতার ইজারা বহাল রাখা হয়েছে। সরেজমিনে জানা যায়, গত ১৩ জানুয়ারি মোলামগাড়িহাট বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে গত ২৫ ফেব্রুয়ারি দরদাতাদের উপস্থিতিতে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল। ঈদ উপলক্ষে তিনি খুলনা থেকে ট্রেনে করে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাতভর যাত্রা শেষে

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, চাঞ্চল্য

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, চাঞ্চল্য

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এসব তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে, গতকাল রোববার ৫ এপ্রিল রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে তার মরদেহ

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, একজনের বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, একজনের বিনাশ্রম কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।  আটককৃতরা হলেন, কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ সভাপতি জাকির (৪৪) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত