
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১৯:১০

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার আজ আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
বুধবার(১৬ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।তিনি বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী এবং ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশেই সরকারি ছুটি থাকায় এক বন্ধের পরে আজ বুধবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি