
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৭:৫৬

পবিত্র আশুরা উপলক্ষে আজ ২৯ জুলাই শনিবার (১দিন) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে। শনিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে আজ ২৯ জুলাই শনিবার হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা ভারতেরহিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকে পত্রের মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। পত্রে উল্লেখিত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান আগামীকাল ৩০ জুলাই রবিবার থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, পবিত্র আশুরা উপলক্ষে ১ দিন বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যান্তরিন কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী ৩০ জুলাই রবিবার থেকে বন্দরের আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এদিকে হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুল জানান, পবিত্র আশুরা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।