
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১:৪২

মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করেন ৩৪ তম ব্যাচ এর কানিজ আফরোজ। সোমবার সকালে নির্বাহী অফিসের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে ডাসার উপজেলার দায়িত্বভার গ্রহন করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ১২ জুলাই ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনকে সদর রাজবাড়ী উপজেলায় বদলী করেন এবং তার স্থলে পদায়নের মাধ্যমে ৩৪ তম ব্যাচের কানিজ আফরোজ কে ডাসার উপজেলায় নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হিসেবে পদায়ন করা হলে আজ সোমবার সকালে তিনি ডাসার উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহন করেন।

যোগদানের পরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান নবাগত নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজকে।