
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১:৫৪

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি বালক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বিথীকা সাহা, মোঃ মহারাজ, কৃষ্ণ কুণ্ড, পদ্মরানী দত্ত, মারুফা আক্তার, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করেন।
