শনিবার, ৪ জুলাই, ২০২৬২১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তরুণ সমাজের জন্য নতুন হুমকি ই-সিগারেট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ০:২

শেয়ার করুনঃ
তরুণ সমাজের জন্য নতুন হুমকি ই-সিগারেট

বাংলাদেশে ইমার্জিংটোব্যাকো প্রোডাক্টস (ই-সিগারেট, ভ্যাপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্ট) এর ব্যবহার তরুণ এবং যুব সমাজের মধ্যে উদ্বেগজনক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক তরুণের কাছে ইলেকট্রনিক সিগারেট এখন ফ্যাশন হিসেবে দেখা দিয়েছে।

মূলত তরুণ এবং শিশুদের টার্গেট করে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এসব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস উৎপাদন ও বাজারজাত করছে তামাক কোম্পানিগুলো। ‘ধূমপানের আসক্তি দূর করতে ই-সিগারেটের ব্যবহার’-এমন প্রচারণার কারণেই দেশে গত কয়েক বছরে ই-সিগারেটের প্রতি ঝুঁকছে তরুণ-সমাজ। উদ্ভাবনী কৌশল, সুগন্ধি ব্যবহার এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে কিশোর এবং তরুণদের মাঝে বিশেষত বিদ্যালয়গামী শিশুদের মধ্যে এসব তামাক পণ্যের জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যে ৩২টি দেশ ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য নিষিদ্ধ করেছে।

আরও

বিসিএসএ সুযোগ পাওয়া সাফল্য নয়, নুতন দায়িত্বের সূচনা

বিসিএসএ সুযোগ পাওয়া সাফল্য নয়, নুতন দায়িত্বের সূচনা

ডাব্লিউএইচও’র ২০২১ সালের তথ্যমতে, বাজারে ১৬,০০০ ধরনের স্বাদ/গন্ধযুক্ত (ফ্লেভার) ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস রয়েছে। ইউরোপ, আমেরিকাসহ বেশকিছু দেশে এসব পণ্যের ব্যবহার ভয়াবহ রূপ নিয়েছে।

আমেরিকায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মাত্র ১ বছরের ব্যবধানে আমেরিকায় স্কুল পড়ুয়া তরুণদের মধ্যে ই-সিগারেট ব্যবহার ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাইস্কুল পড়ুয়া তরুণদের ৮৫ শতাংশই বিভিন্ন সুগন্ধিযুক্ত ই-সিগারেট ব্যবহার করে কারণ এসব স্বাদ বা গন্ধ তাদের পছন্দ।

আরও

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক
ই-সিগারেট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির গবেষণা সেল ‘টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ’ সেলের (টিসিআরসি) গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে তরুণদের আকৃষ্ট করতে ই-সিগারেট দোকানগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে তোলা হয়েছে। 

তরুণদের আকৃষ্ট করতে তারা অবৈধভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করছে। ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে। এ ছাড়া তারা তাদের নিজস্ব কিছু চিকিৎসকের মাধ্যমেও যারা ধূমপান ছাড়তে চায়, তাদের প্রচলিত সিগারেটের বদলে ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করছে।

২০২০ সালে ঢাকা আহসানিয়া মিশন পরিচালিত ঢাকা শহরের কয়েকটি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তারা বেশির ভাগই জানেন না ই-সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ই-সিগারেটের বিভিন্ন ফ্লেভারের কারণে তরুণরা সহজেই এর প্রতি আকৃষ্ট হচ্ছে।

এক গবেষণা থেকে জানা গেছে, ই-সিগারেটে অ্যাসিটালডিহাইড (সম্ভাব্য কার্সিনোজেন), ফরমালডিহাইড (পরিচিত কার্সিনোজেন), অ্যাক্রোলিন (টক্সিন) এবং নিকেল, ক্রোমিয়াম ও সিসার মতো ধাতুসহ কমপক্ষে ৮০টি ক্ষতিকারক উপাদান রয়েছে। বেশিরভাগ অংশগ্রহণকারী (৬৫ শতাংশ) স্বাদের কারণে ই-সিগারেট ব্যবহার করার চেষ্টা করেছেন। স্টাইলের কারণে অনেকে ই-সিগারেট ব্যবহার করছেন বলেও জানা যায়।

জানাগেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) অধিকতর শক্তিশালীকরণের লক্ষে খসড়া সংশোধনী প্রস্তুত করেছে, যেখানে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ই-সিগারেট, ভ্যাপিং), হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ এ ধরনের সব পণ্য নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রস্তাবনায় ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে বলা হয়েছে, কেউ আইনের ধারা লঙ্ঘন করলে অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন। পাশাপাশি, যেকোনো ব্যক্তির জন্য এসব পণ্যের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে এবং এই বিধান লঙ্ঘন করলে অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ডের প্রস্তাব করা হয়েছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সম্প্রতি এক অনুষ্ঠানে ববলেছেন, ‘ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।দেশে ই-সিগারেটের ব্যবসা করতেদেওয়া হবে না-এ বিষয়ে শক্ত অবস্থানে আছি।’

তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে তিনি বলেন, তামাকের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়, মৃত ব্যক্তির পরিবারের অর্থনীতির ওপরে অন্ধকার নেমে আসে। সার্বিকভাবে স্বাস্থ্যসেবায় ক্ষতি হচ্ছে। অসংক্রামক ব্যাধি ক্যানসার, কিডনি ফেইলিয়ার-এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তামাকজনিত কারণে এসব বেশি হয়ে থাকে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের (টিসিআরসি) সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, ‘১৫৩ জন এমপি ই-সিগারেট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। ই-সিগারেট বন্ধে এখনই কঠোর আইন প্রণয়ন ও প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি।’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেই ই-সিগারেটকে ধূমপান ছাড়ার জন্য ব্যবহার হয়। শুধুমাত্র যারা ছাড়তে চায় তারা এটা ব্যবহার করেন। কিন্তু আমাদের দেশে এখন এটা ফ্যাশন হয়ে গেছে। অসংখ্য তরুণ ছেলে-মেয়ে ই-সিগারেটের মাধ্যমে ধূমপান জগতে প্রবেশ করছে।

তিনি বলেন, একটা ছেলে যখন ই-সিগারেটের মাধ্যমে প্রথম প্রথম নিকোটিনে আসক্ত হবে, কখনও হয়তো এটাই নিয়মিত ব্যবহার করবে। অন্যথায় সে সিগারেট বা অন্য নেশার দিকে আসবে। এর জন্য আমরা বলি, আমাদের দেশে যেহেতু এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, সেহেতু এটাকে রোধ করা দরকার। এজন্য পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেভাবে এটাকে নিষিদ্ধ করেছে সেভাবে আমাদের দেশেও নিষিদ্ধ করা দরকার।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লেলিন চৌধুরী বলেন, ই-সিগারেট সিগারেটের মতই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা শারীরিক ও মানসিক ক্ষতি করে। ই-সিগারেটের কারণে ক্যান্সারসহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিন্তা শক্তি কমে যেতে পারে। তরল নিকোটিনযুক্ত ই-সিগারেট আমাদের যুব সমাজ বেশি ব্যবহার করছে। পৃথিবীর বিভিন্ন দেশে আইন করে এটি বন্ধ করা হয়েছে। আমাদের দেশেও আইন করে এটিকে বন্ধ করতে হবে।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সম্প্রতি জীবনানন্দ নামে এক ব্যক্তিকে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছে ১৮

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রী সেজে ইজিবাইক ভাড়া নিয়ে চালককে অচেতন করে যানবাহন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন হওয়া ইজিবাইক চালকের নাম সামচু শেখ (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

ঘন ঘন লোডশেডিং আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মৌলভীবাজারের জনজীবন। গত দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এরই মধ্যে কয়েক দিনের তাপপ্রবাহের পর এক পশলা বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও সামগ্রিক পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। জানা গেছে, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল,

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক কারবারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে দৌলতদিয়ার মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। পরে বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন দৌলতদিয়া এলাকার বন্যা বেগম

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি হঠাৎ করে স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত